1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

যবিপ্রবিতে ফিশারিজ ক্লাবের ভিপি জামান সম্পাদক ফিরোজ।

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

যবিপ্রবি প্রতিনিধি: আল আমিন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘ফিশারিজ ক্লাব নির্বাচন-২০২৬’। মঙ্গলবার (২৫ আগস্ট) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন একাধিক প্রার্থী। পাশাপাশি কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের প্রকাশিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট) পদে মো. আখতারুজ্জামান নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে অত্যন্ত শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে বিজয়ী হয়েছেন মো. ফিরোজ হোসেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাহফুজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে সমান ৯৪ ভোট পেয়ে হাবিব কায়সার (১) ও মো. আশিকুর রহমান (২) নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন মো. সাকিবুল ইসলাম।

এছাড়া প্রচার সম্পাদক পদে মো. আসিফ হাসান এবং সাংস্কৃতিক সম্পাদক পদে সেফা খানম নির্বাচিত হয়েছেন। ক্রীড়া সম্পাদক পদে মো. রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন রাকিন কবির, রাকিবুল হাসান সজীব, শান্তনু ঢালী ও হাসিবুল হক। এর মধ্যে রাকিন কবির, রাকিবুল হাসান সজীব ও শান্তনু ঢালী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন কমিটির কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা—ফিশারিজ ক্লাবকে আরও সক্রিয় ও শিক্ষার্থীবান্ধব করে তোলা এবং একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো।
নির্বাচনকে ঘিরে গত কয়েকদিন ধরে বিভাগে ছিল উৎসবের আমেজ। প্রার্থীদের প্রচার-প্রচারণা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় নির্বাচনী আয়োজন। নতুন নেতৃত্বের হাত ধরে ফিশারিজ ক্লাব, যবিপ্রবি আরও গতিশীল ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এছাড়া, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের চেয়ারম্যান পদাধিকারবলে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন কার্যনির্বাহী পরিষদ ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ হিসেবে ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park