1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

মোল্লাহাটে সাবেক মহাসড়ক দখল দুর্ভোগে হাজারো মানুষ।

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোল্লাহাটে ঢাকা–খুলনা মহাসড়কের পাশের সাবেক সড়কটি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক পরিবারের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের একান্ত আস্থাভাজন মিল্টন মিয়ার বড় ভাই লিপটন মিয়া জোরপূর্বক রাস্তার উপর বালু ভরাট করে দখল করেছেন।

এ ঘটনায় দীর্ঘদিন ধরে হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। শিক্ষার্থী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ যাত্রীরা প্রতিদিন দুর্ভোগে পড়ছেন।

অভিযোগ রয়েছে, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী একাধিকবার নির্দেশ দিলেও দখলদাররা রাস্তা থেকে বালু সরাননি। ফলে সমস্যার কোনো সমাধান হয়নি। এলাকাবাসী আতঙ্কের কারণে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অনেক কষ্টে চলাচল করি। কিন্তু ভয়ে কিছু বলতে পারি না। কারণ তারা উচ্চ পর্যায়ের প্রভাবশালী নেতা।”

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ মোল্লাহাট উপজেলা প্রশাসনের প্রতি জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শত বছরের পুরোনো এই সরকারি রাস্তা অবিলম্বে দখলমুক্ত করে মানুষের চলাচলের পথ সুগম করতে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park