1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি
মামুন মোল্লা

সোমবার (১ সেপ্টেম্বর) ছিল মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া মাটি ও মানুষের আস্থার সংগঠন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এবার মোল্লাহাট উপজেলা বিএনপি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালন করেন।

মোল্লাহাট উপজেলা বিএনপি’র আয়োজনে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ০৪ টায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়। প্রধান আকর্ষণ ছিল বর্ণাঢ্য র‍্যালী।
বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করতে যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,তাঁতী দল,মহিলা দল,শ্রমিক দল,মৎস্যজীবী দল,জাতীয়তাবাদী গ্রাম ডাক্তার এ্যাসোসিয়েশন ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মোল্লাহাট উপজেলা বিএনপি খাদ্য গুদাম মোড়ে উপস্থিত হয়।পরে সেখান থেকে নেতাকর্মীরা স্ব স্ব ব্যানার,ফেস্টুন,ক্যাপ,জাতীয় ও দলীয় পতাকা,শহীদ জিয়া, খালেদা জিয়া,তারেক রহমানের ছবি সম্বলিত রং-বেরংয়ের ফেস্টুন নিয়ে সুসজ্জিত ভাবে বাদ্যযন্ত্র বাজিয়ে র‍্যালীটি মোল্লাহাট বাজার চৌরঙ্গী এসে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন মোল্লাহাট উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি,
চৌধুরী সেলিম আহম্মেদ,
সাবেব আহ্বায়ক
আলহাজ্ব শিকদার জামাল উদ্দীন, বার বার নির্বাচিত সাবেক সাধারন সম্পাদক
শেখ সাহেদ আলী,
সাবেক সদস্য সচিব জাহিদ মিয়া,
সাবেক যুগ্ম আহ্বায়ক
মোঃ রিয়াজ মিয়া
সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি
আলিম সিকদার
সদর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি
মোঃ মনিরুল মোল্লা
সাধারণ সম্পাদক
আব্দুল জব্বার শিমুল চৌধুরী
যুবদল নেতা
বিএম মুস্তাফিজুর রহমান (মুস্তাক)
মোল্লাহাট উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সদস্য সচিব
ফুরকান শেখ রিপন
আলোচনায় বক্তারা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার আত্মত্যাগের কথা স্মরণ করে সাবেক তিন প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।বিএনপি দেশের মানুষের বিশ্বাস ও আস্থার প্রতীক।
তাই তৃণমুল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলকে সুসংগঠিত করে জনগণের ভোটে বিএনপি’র প্রার্থী কে বিজয়ী করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park