1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মোল্লাহাটে ধর্ষণবিরোধী বিক্ষোভ: প্রশাসনের উদাসীনতার তীব্র নিন্দা।

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
দেশব্যাপী লাগামহীন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় উত্তাল জনমনে ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে। প্রশাসনের চরম উদাসীনতা ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে বাগেরহাটের মোল্লাহাটে তীব্র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) বিকেল ৩টার দিকে মোল্লাহাট বাজারে তাওহিদী জনতার আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে রূপ নেয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশে প্রতিদিন ধর্ষণ, শিশু নির্যাতন, নারীর প্রতি সহিংসতার মতো ঘৃণ্য অপরাধ ঘটছে, অথচ প্রশাসন নির্লিপ্ত দর্শকের ভূমিকায়। অপরাধীরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর ভুক্তভোগীরা ন্যায়বিচারের আশায় চোখের জল ফেলছে—এ যেন রাষ্ট্রের জন্য লজ্জাজনক ব্যর্থতা।

তারা সতর্ক করে বলেন, ধর্ষকদের যদি দ্রুত বিচার ও প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, তবে জনতার ক্ষোভ ভয়াবহ আকার ধারণ করবে। ন্যায়বিচার আদায়ের জন্য জনগণ মাঠে নামবে, তাও প্রশাসনকে বুঝতে হবে।

সমাবেশে বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা আরও বলেন, শুধু আইন থাকলেই চলবে না—আইনের কার্যকর প্রয়োগ, নৈতিকতার শিক্ষা ও সমাজের জাগরণ ছাড়া এই অভিশাপ থেকে দেশকে মুক্ত করা সম্ভব নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park