1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

মারকাযুল হিদায়া মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি।

অদ্য ০৪.১২.২০২৫ ইং রোজ বৃহস্পতিবার, সকাল ১০ টায় চট্টগ্রাম কাজির দেউরী মারকাযুল হিদায়া মাদ্রাসার বার্ষিক মাহফিল মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাস্টের সদস্য ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেব।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ বিশ্বমসজিদের ইমাম ও আগ্রাবাদ পুলিশ লাইন জামে মসজিদের সম্মানিত খতীব আলহাজ্ব হাফেজ মাওলানা মনসুরুল হক জিহাদী সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সি আর বি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা জুবায়ের কাসেমী, উপদেষ্টা জনাব মোবারক হোসেন রুবেল, জনাব শহীদুল আলম চৌধুরী, ইপিজেড শাহ জামাল সওদাগর জামে মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবদুল আলীম কাসেমী, কাজির দেউরী ১ নং গলি জামে মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশীদ সাহেব, কোতোয়ালী বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতীব মুফতি তৌহিদুল্লাহ আমিন,আলোর প্রভাতের নির্বাহী সম্পাদক মাওলানা মাসরুরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাফেজ জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাসান সাহেব,মাওলানা তৈয়ব আনসারী,আমানুল্লাহ শাহী,আবু হুরায়রা মাসউদ প্রমূখ।
বক্তারা বলেন কুরআনী শিক্ষা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কুরআন শিক্ষা ছাড়া দুনিয়া আখেরাত উভয় জগতে অন্ধকার। কুরআন ও আধুনিক শিক্ষা বিস্তারে মারকাযুল হিদায়া মাদ্রাসা অনন্য ভূমিকা পালন করছে।এখানকার ছাত্রদের প্রদর্শনী দেখে মনে হয়েছে ছাত্ররা মাশাল্লাহ অনেক মেধাবী। এরা একসময় এই মেধার মাধ্যমে দেশ জাতির সেবা করবে। আলোর পথ দেখাবে। ড. মুফতি হুমায়ুন কবির খালভী সাহেবের মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park