1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারীপুরে জোরপূর্বক জমি দখলের অভিযোগ কাটা হলো ফলজ বনজ গাছ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৪৯ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জোরপূর্বক জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে।
জমি দখল করে জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে ভূমিদস্যু বাবু বেপারী মতি বেপারী, ওয়াজেদ বেপারী বেপারী , দাদন বেপারী । শুক্রবার (৭ নভেম্বর ) সকালে শ্রীনদীর রায়েরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সোবহান বেপারী জানান, বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে খেনতো হয়নি এখন আমার সম্পদ দখল করছেন সন্ত্রাসী বাবু বেপারী ও তার সহযোগীরা পৈত্রিক সূত্রে পাওয়া গ্রামের বাড়ির সাথে ভিটা এই ভিটায় ফলজ ও বনজ গাছ ছিল। কিন্তু প্রতিবেশী ভূমিদস্যু বাবু বেপারী , দাদন বেপারী, মতি বেপারী, ওয়াজেদ বেপারীসহো জমিতে থাকা কলাগাছ,মেহগনি, কাঁঠাল গাছ, আমগাছ, কেটে নিয়েছে।

ভুক্তভোগী সোবাহান বেপারী আরো বলেন, আমরা আমাদের ন্যায্য জমিতে তারা গায়ের জোরে এই জমি দখল করে নিয়েছে। এখন আমরা ভিটায় গেলে হত্যার হুমকি দিচ্ছে। এর আগেও ভিটার জন্য মামলা করেছিল তারা। সেই মামলায় হেরে যাওয়ার ভয়ে এখন জোর করে জমি দখল করেছে। আমার গাছ কেটে জমি দখল করে নিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে অভিযুক্ত বাবু বেপারী বলেন, জমি আমার তাই দখল করে গাছ কেটে নিয়েছি।

মাদারীপুর সদর থানার শ্রী নদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, গাছ কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করে উভয়পক্ষকে শান্ত থাকার নির্দেশ দিয়েছে। পরবর্তীতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park