1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

মাদারগঞ্জে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” পাঠ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মাদারগঞ্জ (জামালপুর)
প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে উপজেলা পরিষদ হল রুম যমুনায় ২৬ জুলাই ২৫ শনিবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা, শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব নাদির শাহ্ মহোদয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়ন এর প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক।

বক্তারা বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধারা আমাদেরকে নতুন দেশ উপহার দিয়েছে। সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও ইতিবাচক পরিবর্তনের জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস। তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে হবে, আর এই শপথের মাধ্যমে সেই যাত্রা শুরু হোক। দেশকে বিনির্মানের জন্য আজকে এই শপথের মাধ্যমে যার যা অবস্থান থেকে কাজ করে যাবো। যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আজকের যে দেশ পেয়েছি তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তাদের রক্ত বৃথা যেতে দিবোনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ওবাইদুল্লাহ আল মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন বেলি, বালিজুড়ী রওশন আরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা জাহান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

আনিছুর রহমান আইয়ুব
তাং ২৬/০৭/২৫ ইং
মোবাইল ০১৭৭৭২২৫৪২২

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park