1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি
আনিছুর রহমান আইয়ুব,

জামালপুরের মাদারগঞ্জে
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে বর্নাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা, শপথবাক্য পাঠ, সনদপত্র ও যুব চেক বিতরণ করা হয়েছে।

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি”বহুপাক্ষিক অংশীদারত্বের অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়ে জামালপুরের মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২৫ পালিত হয়েছে।

১২ আগস্ট-২৫ মঙ্গলবার বেলা ১১ টায় মাদারগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ যমুনা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময়ে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও চরপাকেরদহ ইউনিয়ন এর প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাদির শাহ্ ( ইউ এন ও) মহোদয়।

এসময়ে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রিজভী আহমেদ, দক্ষ যুব সংগঠক, পল্লী কল্যাণ সস্হার চেয়ারম্যান গোলাম জাকারিয়া আলম, আর্দশ সমাজ প্রযুক্তি সেবা সংস্থার নির্বাহী পরিচালক, জাহিদুল ইসলাম, বায়োগ্যাস প্রকল্প গ্রহণকারী আবু বক্কর সিদ্দিক, যুব মহিলা ঋণী ও উদ্যোক্তা ফারিয়ার জান্নাত পাপিয়া, উদ্যোক্তা ও যুব মহিলা সংগঠক, অপরাজিতা যুব নারী উন্নয়ন সংস্থার আরজুমান আরা মুক্তা, মাদারগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলু ও উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।

এসময়ে মাদারগঞ্জ পল্লী বিদ্যুতের উপ-মহাব্যবস্থাপক (ডি জি এম) ওবাইদুল্লাহ আল মাসুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি সহ ছাত্র প্রতিনিধির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় মাদারগঞ্জ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, যুবক ও যুবতীরা উপস্থিত ছিলেন। পরে ১৪ জন যুবক/যুবতীদের মাঝে ১৪ লাখ ৫০ হাজার টাকার চেক ও প্রশিক্ষণের সনদ বিতরণ করেন অতিথিবৃন্দরা।

আনিছুর রহমান আইয়ুব,
মাদারগঞ্জ প্রতিনিধিঃ
তাং ১২/৮/২৫ ইং
০১৭৭৭২২৫৪২২

সংযুক্ত ছবিঃ
মাদারগঞ্জ (জামালপুর) মাদারগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক
যুব দিবস পালিত হয়েছে।
ছবিঃ আইয়ুব

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park