1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মহানন্দা ব্যাটালিয়নের পৃথক দুটি অভিযানে ১২টি চোরাই মোবাইল এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে ১২ টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়। উল্লিখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park