1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত

জুলহাজ খাঁন নওগাঁ প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় মহাদেবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
পরে বিকাল ০৪ টায় ব্যাংক এশিয়ার সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহাদেবপুর বাসস্ট্যান্ডের মাছের মোড়ে এসে শেষ হয়।
র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এ সময় তারা বলেন, এমপি ফজলে হুদা বাবুলের প্রতি অনুরোধ করব, আপনি স্বৈরাচার ও ফ্যাসিস্টদের সঙ্গে নিয়ে না ঘুরে ত্যাগী নেতাদের মূল্যায়ন করুন। দলের যেসব নেতাকর্মী গত ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত হয়েছেন, তাদের মূল্যায়ন করুন। তা না হলে দলের কোনো নেতাকর্মী আপনার পাশে থাকবে না।
এ সময় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম (বুলেট) ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মণ্ডল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফেরদৌস আলম, প্রচার সম্পাদক আমিন ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি মইনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও ইফতেখারুল আলম ইপু, যুবদলের সদস্য কাজী শামসুজ্জোহা, সদস্য চঞ্চল রহমান ও এরশাদ আলী এবং মহাদেবপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাদেবপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎস-উদ্দীপনা দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park