1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

মনপুরা লঞ্চ ঘাট থেকে দুই মাদক পাচারকারী জনতার হাতে আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

রিয়াজ উদ্দিন মনপুরা উপজেলা প্রতিনিধি

ভোলা মনপুরায় লঞ্চঘাট থেকে ৮ শত গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে খবরে পেয়ে পুলিশ এসে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার লঞ্চঘাট এলাকা থেকে ওই যুবকদ্বয়কে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত দুই যুবক হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামের বাসিন্দা পাটুল চন্দ্র দাস (২৫) ও উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা কেশবচন্দ্র দাস।
জানা যায়, শুক্রবার বিকেল ৪ টায় চরফ্যাসন উপজেলার বেতুয়া লঞ্চঘাট থেকে স্পীডবোটযোগে বস্তা করে গাঁজা মনপুরার জনতা বাজার নিয়ে আসা হয়। পরে আটককৃত দুই যুবক বস্তা করে গাঁজা নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা সন্দেহ হলে বস্তা খুলে গাঁজা পাই। পরে পুলিশে খবর দিয়ে গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মনপুরা থানার ওসির দায়িত্বে থাকা সহকারি পরিদর্শক (এসআই) মোঃ নয়ন জানান, গাঁজাসহ আটককৃত দুই যুবককে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোর্পদ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park