1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু: দেশ সেবায় প্রস্তুত হচ্ছে ভালুকার ৬০ প্রশিক্ষণার্থী।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৪ নভেম্বর ২০২৫, সোমবার

ময়মনসিংহের ভালুকায় আসন্ন জাতীয় নির্বাচনের নিরাপত্তা ও দেশ সেবার প্রস্তুতি হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ের উদ্যোগে ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা বাহিনী) মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে; যেখানে ৪০ জন পুরুষ ও ২০ জন নারী প্রশিক্ষণার্থীকে ১০ দিনের বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ বর্তমানে ভালুকার ৭ নং মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেংগা প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। দেশ সেবার ব্রত নিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণে মোট ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে পুরুষের সংখ্যা ৪০ এবং নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা ২০ জন। প্রশিক্ষণের মেয়াদ নির্ধারণ করা হয়েছে ১০ দিন।

জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনের (১৩তম নির্বাচন) প্রেক্ষাপটে প্রশিক্ষণার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখার উপযোগী করে গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশনে সরকারি কর্মকর্তারা অতিথি হিসেবে ক্লাস নিচ্ছেন। সম্প্রতি এই প্রশিক্ষণের একটি সেশনে উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার-ভূমি) মো. ইকবাল হোসেন অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ক্লাস পরিচালনা করেন।
এই মৌলিক প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা ভিডিপি সদস্য হিসেবে দেশের বিভিন্ন নিরাপত্তা ও সেবামূলক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park