1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় ব্রাদার্স ক্লাবের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সরকারি-বেসরকারি নেতাদের মিলন।

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ বার পঠিত

মোঃ জাকির হোসাইন রাজু । ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি:
২৩ আগস্ট ২০২৫, শনিবার

সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠিত ব্রাদার্স ক্লাব স্থাপিত ১৯৮৫-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গতকাল শনিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন রাফি উল্লাহ চৌধুরী, সভাপতি, ব্রাদার্স ক্লাব ভালুকা। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, ভালুকা, ময়মনসিংহ।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, ভারপ্রাপ্ত আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ ও যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন আহাম্মেদ, রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন এবং ভালুকা মডেল থানার কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির।

বক্তারা তাদের বক্তব্যে ব্রাদার্স ক্লাবের দীর্ঘদিনের কার্যক্রম ও সামাজিক উন্নয়নে এর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি স্থানীয়দের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। সম্মেলন শেষে ক্লাবের সদস্যরা সমাজের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার শপথ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park