1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় জুলাই বিপ্লব ‘গণঅভ্যুত্থান দিবস’ স্মরণে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)
মোঃ জাকির হোসাইন রাজু

ভালুকা, ময়মনসিংহ । ৫ আগস্ট ২০২৫ । মঙ্গলবার

ভালুকা (ময়মনসিংহ) ৩৬ জুলাই: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের স্মরণে আজ ভালুকা উপজেলা হলরুমে পালিত হলো ‘গণঅভ্যুত্থান দিবস’। দিবসটি উপলক্ষে সকালেই একটি র‍্যালি উপজেলা হলরুম থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার হলরুমে ফিরে আসে। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন এবং ভালুকা মডেল থানার ওসি মোঃ হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবের সঙ্গে সম্পৃক্ত ছাত্র জনতার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, “জুলাই বিপ্লব ছিল স্বৈরাচার, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে একটি সাহসী ছাত্র-জনতার জাগরণ। এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে—একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনের পথে।”

কর্মসূচির শেষভাগে বক্তারা দিবসটির তাৎপর্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর জোর দেন এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park