1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভালুকায় চেকপোস্টে মাদক ও যৌন উত্তেজক দ্রব্যসহ দুজন আটক।

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩৮ বার পঠিত

মোঃ জাকির হোসাইন রাজু
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
২৪ আগস্ট ২০২৫ | রবিবার

ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ যৌন উত্তেজক দ্রব্যসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার বিকেলে উপজেলার ভরাডোবা ক্লাব বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, হালুয়াঘাট উপজেলার কালিয়া কান্দি গ্রামের সুজন মিয়া (৩০) এবং ঈশ্বরগঞ্জ উপজেলার বরজোরা গ্রামের মুহাম্মদ আলী (৬২)।
পুলিশ সূত্রে জানা গেছে, যৌথবাহিনীর এই অভিযানে ৬ বোতল বিদেশি মদ (রয়েল স্টিক, ৭৫০ মিলি), ২৬০০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৫৮ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তাদের মধ্যে উপ-পরিদর্শক (এসআই) মোশারফ উপস্থিত ছিলেন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park