1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ভাড়া বাসায় মিললো কুবি ছাত্রী ও তার মায়ের মরদেহ।

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

প্রতিনিধ :-
মনিরুল ইসলাম
লালমাই – সদর দক্ষিণ, কুমিল্লা,

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে নগরীর কালিয়াজুড়ি এলাকার একটি ভাড়াটে বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন: কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪০) ও তাদের মেয়ে সুমাইয়া আফরিন (২২)। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

 

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতদের ছেলে ফয়সাল আহমেদ রাত ২টার দিকে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

 

তিনি জানান, নিহতদের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

স্থানীয়রা জানিয়েছেন, স্বামী নুরুল ইসলামের মৃত্যুর পর থেকে তাহমিনা বেগম ছেলে-মেয়েদের নিয়ে ভাড়াবাসায় থাকতেন। বড় ছেলে আলামিন আহমেদ ঢাকায় আইনজীবী হিসেবে কাজ করেন। ছোট ছেলে ফয়সাল আহমেদ কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে চাকরি করেন। তার স্ত্রী ঢাকায় থাকেন এবং মাঝেমধ্যে কুমিল্লায় আসা-যাওয়া করতেন।

 

নিহতের ছেলে ফয়সাল জানান, শুক্রবার তিনি ঢাকায় যান স্ত্রীর কাছে। রোববার রাতে কুমিল্লায় ফিরে বাসায় এসে দরজা খুলতে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে দরজা ধাক্কা দিলে খুলে যায়। ভেতরে গিয়ে দুই কক্ষে মা ও বোনের মরদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি পুলিশকে খবর দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park