1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেলকুচিতে মুফতী নুরুন নাবীর বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পঠিত

আশিকুল ইসলাম বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী-এনায়েতপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ হাফেজ,মুফতী, হাজী শেখ মুহাম্মদ নুরুন নাবীর নেতৃত্বে বেলকুচিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মোটরসাইকেল শোডাউন।

শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় বেলকুচি শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে নেতাকর্মীদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে মোটরসাইকেল শো ডাউনের এর শুভসূচনা হয় । কয়েকশ’ মোটরসাইকেল অংশগ্রহণে শোডাউনটি শুরু হয়ে, শেরনগর থেকে শুরু করে এনায়েতপুরের কেজি মোড় হয়ে সায়দাবাদ ঘুরে গাড়ামাসি এলাকায় গিয়ে শেষ হয়।

স্থানীয় নেতাকর্মী ও তরুণ সমর্থকদের অংশগ্রহণে পুরো রুটজুড়ে উৎসবমুখর জনসমাগম লক্ষ্য করা যায়। শোডাউনে অংশগ্রহণকারীরা পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী নুরুন নাবীর পক্ষে শ্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

মুফতী নুরুন নাবী এ সময় বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসাই আমার শক্তি। শান্তি-ন্যায়-সুশাসনের রাজনীতি প্রতিষ্ঠায় আমি জনগণের পাশে থাকতে চাই।” তিনি উন্নয়ন, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমৃদ্ধ একটি অঞ্চল গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

শোডাউনকে ঘিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং যুবসমাজ মুফতী নুরুন নাবীর প্রতি তাদের আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।
বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরজুড়ে শোডাউনটিকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ—যা আসন্ন নির্বাচনে একটি শক্তিশালী বার্তা বহন করছে বলে মনে করছেন স্থানীয়রা।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এ শোডাউন শুধু মোটরসাইকেলের প্রদর্শনী নয়, বরং মুফতী নুরুন নাবীর জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি ও সমর্থকদের একতা প্রদর্শনের একটি সফল মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

এ শোডাউনকে কেন্দ্র করে বেলকুচি, চৌহালী ও এনায়েতপুরের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park