1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বেলকুচিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে দৌলতপুরে তাঁর কর্মময় জীবনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৩টায় বেলকুচি উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামান্যপাড়া এলাকায়, মরহুম মাজেম মেম্বারের বাড়ির সামনে (বুচনা মার্কেট) এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মোঃ সোহেল রানা বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী দল (বিএনপি), রাজশাহী বিভাগ; আহ্বায়ক, সম্মেলন প্রস্তুত কমিটি, সিরাজগঞ্জ জেলা বিএনপি এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সিরাজগঞ্জ-৫ (বেলকুচি, চৌহালী-এনায়েতপুর) আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হাজী জামাল উদ্দিন ভুঁইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব,  মোঃ বনি আমিন, বেলকুচি উপজেলা বিএনপি, সাবেক সদস্য, সেলিম খান লিটন, দৌলতপুর ইউনিয়ন বিএনপি, সাবেক আহ্বায়ক, আজিজুল হক পলাশ, বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সভাপতি হেলাল উদ্দিন প্রামাণিক, বেলকুচি উপজেলা যুবদলের, সদস্য সচিব, মোঃ আলম কমিশনার।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন— আলহাজ্ব রফিকুল আলম ফারুক, মোঃ নজরুল ইসলাম, আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল বারিক মেম্বার, মোঃ ইমন শেখসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং এলাকার সাধারণ জনগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী রাজনীতিতে অনন্য অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

আলোচনা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করেন— ৪নং দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও ৭নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park