1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর শহীদদের স্বরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সূর্য উদয়ের সাথে সাথে তোপধ্বনি দিয়ে বীর শহীদদের স্বরণে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগন এসময় উপস্থিত ছিলেন।

এরপর চৌমুহনী পৌরসভার প্রশাসকের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর প্রশাসক কায়েসুর রহমান। চৌমুহনী পৌরসভার সচিব জাকির হোসেন ও প্রকৌশলী মোজাম্মেল হোসেন সহ এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সকাল ৮টায় বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় বিজয় দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ, পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান ও বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আঃ বারী শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক কুচকাওয়াজের উদ্বোধন করেন।

ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন। বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। ইউএনও ও ওসির সহধর্মিনীগন ও এসময় উপস্থিত ছিলেন।

দুপুরে বেগমগঞ্জ স্কুল হল রুমে অনুষ্ঠিত হয় উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা, উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন,

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিয়া গ্রুপের চেয়ারম্যান ও বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশন এর সভাপতি
রাজনৈতিক ব্যক্তিত্ব সাহাব উদ্দিন। দুপুরে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park