1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায়গাজীপুর-১ সমৃদ্ধ সমাবেশ অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির প্রচার-প্রচারনা জোরদার করা ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর-১ আসনকে কেন্দ্র করে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ মাঠে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব এবং গাজীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী।
তিনি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং প্রশাসনিক ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্নীতিমুক্ত করার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই বর্তমান সময়ের প্রধান দাবি। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করতে হবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার।
এছাড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, ধানের শীষ দেশের মানুষকে মুক্তি দিতেই আবারও জনসমর্থন অর্জন করবে।

সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিলসহকারে মাঠ ত্যাগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park