1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাহুবলে বালুর উত্তোলনের মহোৎসব নীরব প্রশাসন।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পঠিত

রাসেল মাহমুদ
হবিগঞ্জ জেলা প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ধলিয়া ছড়ায় চলছে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের মহোৎসব। নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিদিন সকাল-বিকেল ট্রাক্টরে ভরে পাচার হচ্ছে বিপুল পরিমাণ বালু। প্রশাসনের তদারকি না থাকায় একটি চক্র প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়,

একটি প্রভাবশালী মহল প্রকাশ্যে ড্রেজার মেশিন বসিয়ে দিনরাত বালু উত্তোলন করছে। প্রতিদিন শতাধিক ট্রাক্টর ধলিয়া ছড়া থেকে বালু নিয়ে চলিতাতলা এলাকায় মজুদ করে রাখা হচ্ছে। পরে বড় বড় ড্রাম ট্রাকযোগে এসব বালু দেশের বিভিন্ন বড় কোম্পানিতে পাচার করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা বলছেন, “প্রশাসন জানে, কিন্তু ব্যবস্থা নেয় না। খবর পেলেই আগে থেকে বার্তা চলে যায় উত্তোলনকারীদের কাছে, আর তারা পালিয়ে যায়।” কেউ কেউ অভিযোগ করেছেন, কিছু স্থানে ‘উৎকোচ’ দিয়েই এই অবৈধ ব্যবসা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park