1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার,একজন পলাতক।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৫৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার (বাঞ্ছারামপুর) প্রতিনিধি মো রোমন হায়দার।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানে বাঞ্ছারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা মন্ডপাড়া এলাকার হাজী বাড়ির মোঃ হাসান মিয়ার টিনশেড বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় ঘরের ভেতরে সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে রাখা (১০ × ৭৫০ মিলি) মোট ১০ বোতল অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় আসামি মোঃ হাসান (৪৮) পালিয়ে যায়। উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
পলাতক আসামি মোঃ হাসান (৪৮), পিতা—মৃত ফরিদ মিয়া, মাতা—মৃত কিরণ নেছা, গ্রাম—দশদোনা (মন্ডপাড়া), ২ নম্বর ওয়ার্ড, বাঞ্ছারামপুর পৌরসভা,বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park