1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঞ্ছারামপুরে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৮ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর) প্রতিনিধি:
মো:রোমন হায়দার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নে অবস্থিত ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মেধাবৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৯৯৮ সালে ছলিমাবাদ ইউনিয়নের প্রাণকেন্দ্রে মরহুম কালু মিয়া মেম্বার তার নিজস্ব জমিতে এলাকার অবহেলিত জনগোষ্ঠীর শিক্ষার প্রসারে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষা ক্ষেত্রে সুনাম অর্জন করে আসছে। ২০০০ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সন্তোষজনক ফলাফলের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি, যা আজও ধারাবাহিক সাফল্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় মরহুম কালু মিয়া মেম্বার ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে মেধাবৃত্তি প্রদান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে, সহকারী প্রধান শিক্ষক মমতাজ বেগমের তত্ত্বাবধানে এবং সহকারী শিক্ষক মো. গিয়াসউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম কালু মিয়া মেম্বারের সুযোগ্য সন্তান ও ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আবদুল কাইয়ূম, সাবেক সদস্য সফিকুল ইসলাম স্বপন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির নেতা খায়ের উদ্দিন, ছলিমাবাদ আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক আলমগীর হোসেন, অভিভাবক সদস্য আবদুল মোমেন, ছলিমাবাদ ইসলামিয়া প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ছলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহমিনা বেগম, সহকারী শিক্ষক ফারুক আহম্মেদ, সাবেক অভিভাবক সদস্য মো. মোস্তফা, আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোমন হায়দার, বিদ্যুৎসাহী সদস্য সাদ্দাম হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আশাবুদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষপর্বে মেধাবী শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park