1. admin@dainikajkerkholachithi.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মানবিক সহায়তা ও জলবায়ু সহনশীলতার অভিজ্ঞতা তুলে ধরবেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. শহীদ উজ জামান। তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব। কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ, বিজিবি ও বিএনপির সংঘর্ষ, আহত ২০ কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়। মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

বাঘার আড়ানীতে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১৯৮ বার পঠিত

তন্ময় দেবনাথ রাজশাহী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার ৫ই জানুয়ারি মাগরিবের নামাজ শেষে আড়ানী পৌরবাসির আয়োজনে কোরআন তেলোয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মরহুমা দেশমাতার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়,একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আড়ানী কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ রশিদ।

দোয়া মাহফিলে আলহাজ্ব এরশাদ আলি মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক মোঃ আবু সাইদ তোতার সঞ্চালনায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম,

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা বিএনপির আহবায়ক মোঃফকরুল ইসলাম বাবুল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রফেসর রহুল আমিন আড়ানী পৌর বিএনপির সভাপতি ও ৬নং আড়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জণনেতা মোঃ মোস্তাক আহমেদ বিল্টু, আড়ানী পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক বিডিআর মোঃ আফতাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আহমেদ তুফান, আড়ানী মনোমোহিনী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,আড়ানী ফুলমননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,আড়ানী পৌর ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলামিন কবির, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, আড়ানী পৌর বিএনপি-র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজারো এলাকা বাশি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির সাধারণ জণগণ। দোয়া মাহফিল শেষে পথচারী ও মাহফিলে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park