1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাগমারায় সাজুড়িয়া বিলে অবৈধ পুকুর খনন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৭ বার পঠিত

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর-৪ বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সাজুড়িয়া গ্রামের যশের বিলে অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছে।
ভেকু মেশিন ব্যবহার করে ধান লাগানোর জন্য প্রস্তুতকৃত জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পুকুরের পাড় তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে আনোয়ার হোসেন মাস্টার, ইসলাম হোসেন, বাবলু মাস্টারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি এ কাজ করছে। জমি মালিক আবু তাহের, আলতাফ হোসেন ও আবু সাইদসহ স্থানীয় কৃষকরা জানিয়েছেন, যশের বিলের প্রায় অংশ ইতিপূর্বে অবৈধভাবে খনন করা হয়েছে।
এই এলাকায় মাত্র ১৫০–২০০ বিঘা জমিতে ধানের চাষ হচ্ছে। তারা অবশিষ্ট ফসলি জমি রক্ষার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ওই বিলের অর্ধেকেরও বেশি ফসলি জমিতে পুকুর খনন করা হয়েছিল। এতে বাকি কৃষি জমিতে পানি সেচে সমস্যা এবং জলাবদ্ধতার কারণে চাষে দুর্ভোগ দেখা দেয়। তবুও স্থানীয় কৃষকরা অবশিষ্ট জমিতে ধান চাষ অব্যাহত রাখতে চান।
এ বিষয়ে আনোয়ার মাস্টারের সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগমারার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞা জানান, অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park