
রিপোর্টার মোতাহেরুল হক আমিন: বাঁশখালী প্রতিনিধি।
বাঁশখালী মিনজীরিতলা আজিজিয়া কাসেমুল উলুন মাদ্রাসার হিফয সবক প্রধান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অত্র মাদ্রাসা শিক্ষা পরিচালক মাওলানা রিয়াজুদ্দিন সাহেবের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন : বাঁশখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মোস্তাক সাহেব।
বাঁশখালী চাপাছড়ি আবু বক্কর সিদ্দিক মাদ্রাসার পরিচালক মাওলানা ইউসুফ সাহেব। হাফেজ সোলায়মান সাহেব সহ মান্যগণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অত্র মাদ্রাসা থেকে হাফেজ সাইফুল মোহাম্মদ আরমান নামে এক শিক্ষার্থী মাত্র তিন মাসে নাজেরা এবং নয় মাসে কোরআনে হাফেজ হলেন। আজকে আরো ১৩ জন মতো শিক্ষার্থী কোরআন শরীফ নতুন সবক প্রদান করলেন হাফেজ মাওলানা ইউসুফ সাহেবে।
৯ মাসে কোরআন হাফেজ হওয়া শিক্ষার্থীকে। মিনজীরিতলা আজিজিয়া কাসেমুল উলুন মাদ্রাসা পক্ষ থেকে সংবর্ধনা পুরস্কার দেওয়া হয়
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর শুক্কুর সাহেব সহ এবং সকল শিক্ষার্থীদের জন্য আখেরি মোনাজাত করলেন। হাফেজ মাওলানা মুস্তাক আহমদ সাহেব।