1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত

রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাঁশখালীতে বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫ ও নুরানী বৃত্তি পরীক্ষাসহ ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে আলোচনা সভা গতকাল সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।

সভায় ফাউন্ডেশনের উপদেষ্টা, অতিথিবৃন্দ ও নবনির্বাচিত দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। তারা পরস্পরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে এক বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক পরিবেশে আলোচনায় অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রসারে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের উদ্যোগে আগামী বছর বৃহৎ পরিসরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও নুরানী বৃত্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সভা শেষে ওলামায়ে কেরামের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park