1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালী প্রবাসী মানব কল্যান ফাউন্ডেশনের ২০২৬-২৭ সেশনের নবগঠিত উপদেষ্টা ও পরিচালনা পরিষদের শপথ, সংবর্ধনা ও অনুদান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক :: বাঁশখালী প্রতিনিধি।

শুক্রবার ১৭ অক্টোবর বিকালে সরল হারুন বাজার সংলগ্ন মাঠে সংগঠনের কার্যালয়ের সামনে সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরহাদুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

উদ্বোধক ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সংগঠনের সহ সভাপতি এইচ এম আবদুল গণির সঞ্চালনায় এময় বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,পৌর বিএনপির সাবেক আহবায়ক রাসেল ইকবাল মিয়া,জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট লায়ন নাছির উদ্দীন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শওকত উসমান ,সাবেক চেয়ারম্যান মহসিন, যুবদল নেতা আহমদ ছগির, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুচ ছবুর, যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম ,দক্ষিণ জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সিনিয়র সদস্য এস এম তৈয়ব,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দিদারুল আলম

প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপদেষ্টা মুহাম্মদ হোসাইন কুয়েত প্রবাসী, উপদেষ্টা কামাল উদ্দীন মোজাম্বিক প্রবাসী, উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান দুবাই প্রবাসী, উপদেষ্টা মাওলানা জোবাইরুল ইসলাম ওমান প্রবাসী, প্রধান উপদেষ্টা জনাব ওমর কাজী মোজাম্বিক প্রবাসী, প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গনি সৌদি আরব প্রবাসী, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ রকি মোজাম্বিক প্রবাসী, সভাপতি জনাব মাষ্টার আব্দুন নুর সৌদিআরব প্রবাসী।

অনুষ্ঠান শেষে বয়নাকাটার দুটি অসহায় পরিবারকে ৪ বান করে ৮ বান টিন, জালিয়াঘাটা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শহিদুল্লাহর স্ত্রীকে সেলাই মেশিন, জলদাশ পাড়ার একজনকে নগদ অর্থ এবং জালিয়াঘাটার মেয়ে পূর্ণিমা রাধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার পদে বিজয়ী হওয়ায় সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা মাওলানা ওসমান গণি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park