1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালী আল হুদা বালিকা মাদ্রাসায় হিফজ সমাপন ও ফল প্রকাশ অনুষ্ঠান।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন: বাঁশখালী প্রতিনিধি।

বাঁশখালী আল হুদা আইডিয়াল বালিকা মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও হিফজুল কুরআন সমাপনকারী দুই নবীন হাফেজাকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসার হলরুমে আয়োজন করা হয় এ সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির শিক্ষক হাফেজ মাওলানা নাসরুল্লাহ সা’আদ। মাদ্রাসার পরিচালক মাওলানা আনিসুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী রাফিয়া খাতুন আদর্শ মাদ্রাসার পরিচালক হাফেজ ওসমান গনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুবাই প্রবাসী মুহাম্মদ নজরুল ইসলাম, সৌদি আরব প্রবাসী মাওলানা

মুহাম্মদ উল্লাহ, দুবাই প্রবাসী মুহাম্মদ আব্দুস ছবুর। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া নূরিয়া মনকিচর, বাঁশখালীর সিনিয়র শিক্ষক মাওলানা ছগীর নোমানী, জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম জলদীর মুহাদ্দিস মাওলানা আমিনুল্লাহ, জলদি বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা ছগীর হানাফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাঁশখালী পৌরসভা শাখার সভাপতি এম.এম. কলিম উল্লাহ, বাঁশখালী থানা জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর আশরাফী। এছাড়া আরও উপস্থিত ছিলেন- বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও জলদি বাহরুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মুনীরুল্লাহ রব্বানী,

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাঁশখালী শাখার সভাপতি মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা আলী আকবর, শিলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নূরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছগীর নোমানী।

এ বছর হিফজ সমাপনকারী দুই ছাত্রী হলেন- হাফেজা তাসনিম নূরী ও হাফেজা সুমাইয়া জান্নাত। বক্তারা নবীন হাফেজাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং কুরআনের সঠিক চর্চা ও ইসলামী শিক্ষার প্রসারে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park