1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীর চাম্বল-বাংলা বাজার সড়ক সংস্কারের দাবিতে উপজেলা চত্বরে মানববন্ধন ‎।

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার পঠিত

‎মোনতাহেরুল হক আমিন :বাঁশখালী প্রতিনিধি

‎চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের অন্তর্গত চাম্বল বাজার মেইন রোড থেকে পশ্চিম চাম্বল বাংলা বাজার পর্যন্ত দীর্ঘ ২.৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে অবহেলা আর অব্যবস্থাপনার শিকার হয়ে আজ চরম ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এ ভোগান্তির অবসান এবং দ্রুত সংস্কারের দাবিতে রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগী জনসাধারণ।

‎মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা জানান, গত তিন বছর ধরে সড়কটি ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী কয়েক হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে। একই সঙ্গে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াত ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
‎স্থানীয় ভুক্তভোগী কায়ছার হামিদ বলেন, “বারবার ঠিকাদারের সাথে কথা বলেছি। তারা নানান অজুহাত দেখিয়ে কাজ ফেলে রাখছে। জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুফল পাইনি। তাই বাধ্য হয়ে আমরা মানববন্ধনে নেমেছি।”

‎চাম্বল বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, “এই রাস্তায় এখন হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে। পণ্য পরিবহন ও যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ছে।”

‎মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, সড়ক সংস্কারের জন্য ইতোমধ্যে বাজেট বরাদ্দ হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো দৃশ্যমান উদ্যোগ নিচ্ছে না। এতে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে।

‎স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, “এটি শুধু একটি সড়কের সমস্যা নয়; এটি স্থানীয় সরকারের উদাসীনতা ও প্রশাসনের দায়িত্বজ্ঞানহীনতার চিত্র। জনগণের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ ও চলাচলযোগ্য সড়ক নিশ্চিত করা জরুরি। আমরা আশা করছি দ্রুত সংস্কারকাজ শুরু করে সাধারণ মানুষকে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হবে।”

‎মানববন্ধনে বক্তব্য রাখেন কায়ছার হামিদ, আজগর হোসেন, করিম ড্রাইভার, নুরুল আমিন ড্রাইভার, জাহেদ, এম হারুন, আবদুর রহমান, মিরাজ, মিজান ড্রাইভার, অনে ড্রাইভারসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park