1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

রিপোর্টোর : মোনতাহেরুল হক আমিন : বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় হারুন বাজারস্থ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল উল্লাহ রকি ও দপ্তর সম্পাদক এইচ এম ইদ্রিস এর যৌত সঞ্চালনায় এবং সভাপতি মাস্টার আব্দুন নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর (পি.পি) ও সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. খালেদ সাইফুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রোকসানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহিউদ্দীন খান জসিম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ওসমান গনি, উপদেষ্টা ওমর কাজী, মোজাম্বিক প্রবাসী কামাল উদ্দিন, সাবেক প্রধান উপদেষ্টা মাওলানা রাশেদুল আলম নোমান, ।

এছাড়া উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ আলম, সহসভাপতি আব্দুল গনি।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের কল্যাণ, সামাজিক উন্নয়ন এবং মানবিক কার্যক্রমে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park