1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে নববধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন.

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত



‎এম : মোনতাহেরুল হক আমিন
‎বাঁশখালী প্রতিনিধি ।

‎চট্টগ্রামের বাঁশখালীর সরকারি আলাওল কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার প্রতিবাদে এবং মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাঁশখালী প্রবাসী মানবকল্যাণ ফাউন্ডেশন ও এলাকাবাসীর উদ্যোগে পাইরাং দেলা মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিয়ার বাজার হয়ে বাঁশখালী থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবার উপজেলা পরিষদ গেইট এলাকায় এসে মানববন্ধনে পরিণত
‎মানববন্ধন কর্মসূচিটি পরিষদের উপদেষ্টা জোবায়েরের সার্বিক সহযোগিতায় এবং ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
‎এতে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক মিনহাজ, হেলাল, আলমগীর, হেলাল উদ্দিন, বাঁশখালী হেফাজতে ইসলাম মহাসচিব মাওলানা মহিউদ্দিন খান জসিম, সাদ্দাম, বোরহান, শোয়াইব, হাবুব, আরসার, সিরাজ, ইউনুস, আতিকসহ বহু প্রবাসী পরিবারের সদস্য ও সাধারণ মানুষ।

‎মানববন্ধনে বক্তারা বলেন, “নববধূ জান্নাতুল ফেরদৌস হত্যার ৯ দিন অতিক্রম হলেও এখনো কোনো আসামি গ্রেফতার হয়নি—এটি অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য।”

‎বক্তারা জানান—ঘটনার প্রধান আসামি শাহাব উদ্দিনসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামী তিন দিনের মধ্যে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। একই সঙ্গে বাঁশখালী থানা ঘেরাওয়ের হুশিয়ারিও দেন তারা।

‎সমাবেশে বক্তারা বলেন—একটি নিরীহ পরিবারের মেয়েকে নির্মমভাবে হত্যা করে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দোষীরা যেই হোক না কেন, তদন্তের অগ্রগতি দৃশ্যমান করে দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park