1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

বাঁশখালীতে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি |

সারা দেশের মতো চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতেও উদযাপিত হয়েছে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” অনুষ্ঠান। শনিবার সকালে বাঁশখালী উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত মূল অনুষ্ঠানের ধারাবাহিকতায়, স্থানীয় পর্যায়ে বাঁশখালী উপজেলা প্রশাসন এই আয়োজনে সক্রিয় অংশ নেয়। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে শৃঙ্খলা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ প্রজন্মকে আলোর পথে এগিয়ে নিতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল শপথ গ্রহণ পর্ব, যেখানে অংশগ্রহণকারীরা মাদক, জঙ্গিবাদ, সহিংসতা ও অন্যায় কাজ থেকে বিরত থাকার এবং মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার শপথ নেন।

এই আয়োজনকে ঘিরে উপস্থিতদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। অনেকে এটিকে নতুন প্রজন্মের মাঝে নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park