1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের নবগঠিত সভাপতি মোফাজ্জল হোসেন , সম্পাদক রোকনুজ্জামান লাকু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল, কুড়িগ্রাম জেলা শাখার আনুষ্ঠানিক অনুমোদনে ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪ সদস্যবিশিষ্ট আংশিক রেগুলার কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও তৃণমূলমুখী করার লক্ষ্যে পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৪ জানুয়ারী ২০২৬ইং তারিখ সন্ধায় এ নতুন কমিটি গঠন করা হয়।

জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি মোঃ আনিছুর রহমান (আনিছ) ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান (আতা) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির অনুমোদন প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ভবিষ্যৎ আন্দোলন-কর্মসূচি বাস্তবায়নে সক্ষম নেতৃত্ব তৈরি করতেই এই আংশিক রেগুলার কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ মোফাজ্জল হোসেন-কে সভাপতি এবং মোঃ রোকনুজ্জামান লাকু-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি, একাধিক সহ-সভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও ত্যাগী নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
জেলা কমিটির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, কমিটি অনুমোদনের তারিখ থেকে আগামী ৬০ (ষাট) দিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে তাঁতী দলের কমিটি গঠন সম্পন্ন করে উপজেলা সম্মেলনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা জেলা কমিটির নিকট দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে আংশিক কমিটির কার্যক্রম স্বয়ংক্রিয়ভাবে স্থগিত বলে গণ্য হবে।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন, পুনর্গঠন কিংবা বাতিলের ক্ষেত্রে জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ ক্ষমতা প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত এ কমিটির নেতৃবৃন্দ দলীয় আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অনুসরণ করে ফুলবাড়ী উপজেলায় জাতীয়তাবাদী তাঁতী দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park