1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

ফুলবাড়ীতে পূর্ব বিরোধের জেরে কিশোরকে গাছে বেঁধে মারধর, হাসপাতালে ১৫ ঘণ্টা তালাবদ্ধ রাখার অভিযোগ।

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পঠিত

মোঃ রোকনুজ্জামান লাকু
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ফুলবাড়ী উপজেলার খলিশা কোটাল এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর তাকে প্রায় ১৫ ঘণ্টা একটি কক্ষে তালাবদ্ধ করে রাখার অভিযোগও করেছে পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর মা মোছা. ছকিনা বেগম (৪৫) এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, খলিশা কোটাল গ্রামের বাসিন্দা ছকিনা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বিভিন্ন বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মনোমালিন্য ছিল। এর জের ধরে গত ৯ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৯টার দিকে তার ছেলে মো. সাকিব মিয়া (২০)-কে কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্তরা।
পরিবারের অভিযোগ, অভিযুক্তরা সাকিবকে নিজেদের বাড়িতে নিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে এলোপাতাড়ি মারধর করে। লাঠিসোটা ও শক্ত বস্তু দিয়ে আঘাতের ফলে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম, ফোলা ও কালশিটে দাগ পড়ে। তার চিৎকার শুনে মা ছুটে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন—
মোঃ রশিদুল ইসলাম (২৭), মোঃ ছাবেদ আলী (৫৮), মোঃ লিপু মিয়া (২৫), মোঃ ইছাহক আলী (৫০), মোঃ মাসুদ রানা (২২), মোঃ হৃদয় মিয়া (২০), মোঃ আরিফুল ইসলাম (২২), মোছাঃ রেখা বেগম (২০) ও মোছাঃ রুজিনা বেগম (৪০)। তারা সবাই খলিশা কোটাল এলাকার বাসিন্দা।
পরে আহত সাকিবকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরিবারের দাবি, হাসপাতালে ভর্তির পর চিকিৎসার নামে তাকে একটি কক্ষে প্রায় ১৫ ঘণ্টা তালাবদ্ধ করে রাখা হয়। এ ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং স্থানীয়দের মাঝেও আলোচনা-সমালোচনা শুরু হয়।
খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা হাসপাতালে গেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীর পরিবার এটিকে পূর্বপরিকল্পিত হামলা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park