1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

প্রেসক্লাব গোপালগঞ্জে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরকে সম্মাননা প্রদান।

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিকতা ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে প্রশংসিত কর্মকর্তা।

সাজিম মোল্যা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রেসক্লাব গোপালগঞ্জ এর সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”

মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের যেকোনো উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারাচ্ছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park