1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

পোরশায় জাতীয় আদিবাসী পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি গবেশ, সম্পাদক রিপন।

  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

​পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে আদিবাসী নেতা গবেশ টপ্প্যকে সভাপতি এবং রিপন দাশকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছর মেয়াদের জন্য উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

​শুক্রবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিতপুর ইউনিয়নের হেলিপ্যাড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​জাতীয় আদিবাসী পরিষদ উপজেলা শাখার তৎকালীন সভাপতি গণেশ মার্ডীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (পোরশা, সাপাহার ও নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তফিজুর রহমান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন সুফি শাহ্, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়াড় এবং রূপচান লাকড়া।

​সমাবেশে বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জমির অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাঁদের সাংবিধানিক ও মৌলিক দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জোর আহ্বান জানান। দিনব্যাপী সম্মেলন শেষে বিকেলে আগামী মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park