1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় এমপি মোস্তাফিজুর রহমানকে বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা গ্রামবাসীর সংবর্ধনা প্রদান।

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পঠিত

​পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁ-০১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমানকে গণসংবর্ধনা দিয়েছে পোরশা উপজেলার ৫নং ঘাটনগর ইউনিয়নের বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসী।

​সোমবার বিকেল ৪টায় বাজিনাপুকুর ও শিমুলডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ-০১ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান এমপি।

​সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘাটনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, এবং ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোদাচ্ছের রহমান।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান এবং ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ রানা,শহীদুল ইসলাম মাষ্টারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকাবাসী।

​সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান এলাকা ও জনগণের উন্নয়নে বিএনপি সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন এবং বাজিনাপুকুর-শিমুলডাঙ্গা এলাকার সার্বিক সুষম উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পরে আয়োজক ও গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park