1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পোরশায় উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি বরেন্দ্র গকেষনা জাদুঘরে হস্তান্তর।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশা থেকে উদ্ধারকৃত বিষ্ণু মুর্তি বরেন্দ্র গকেষনা জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী বরেন্দ্র গবেষনা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক ড. কাজি এম মোস্তাফিজুর রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গত ২৫/০২/২০২৬ তারিখ দিবাগত রাত্রী সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামের রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি বিষ্ণ মূর্তি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। যাহার উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি। ওজন প্রায় ১৩৭ কেজি। ১৯৬৮ সালের পুরাকীর্তি আইন (১৯৭৬ সালে সংশোধিত) অনুযায়ী জব্দৃকত আলামত প্রতœতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রাধীন দপ্তর/জাদুঘরে হস্তান্তরের জন্য নির্দেশনার জন্য গত ০১/০৩/২০২৬ তারিখ আদালতে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে আদালত বিষ্ণু মূর্তিটি পরিচালক বরেন্দ্র গবেষনা জাদুঘর রাজশাহী বরাবরে হস্তান্তরের জন্য ১২/০৩/২০২৬ তারিখ আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে পোরশা থানা পুলিশের পক্ষে থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষ্ণু মূর্তিটি জাদুঘর কতৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park