
কক্সবাজার (পেকুয়ার)
প্রতিনিধি: মোঃ সোহেল
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়ায় আওয়ামীলীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।
২২ নভেম্বর (শনিবার) রাত ৮ টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আওতাধীন ০৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কাউন্সিলে পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইনের হাতে ফুল দিয়ে আওয়ামীলীগের ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুসের সভাপতিত্বে উপজেলা বিএনপি সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক জেড এম মিনারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি,এডভোকেট মিনার(এডিঃ পিপি) ওলামা দলের সদস্য সচিব সানা উল্লাহ,উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী,ইন্জিনিয়ার সাইফুল ইসলাম,ইদ্রিস বাদশা,মেম্বার আলমগীর, ছরওয়ার কামাল,
ইউনিয়ন যুবদলের আহবায়ক শওকত হোসেন, সদস্য সচিব নুরুল হোছেন,
সেচ্ছাসেবক দলের আহবায়ক এটিএম গিয়াস উদ্দিন হায়দার, কৃষকদলের আহবায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আব্দুল আলিম, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল শেষে আওয়ামীলীগের সমাজের ৩০ জন নেতাকর্মী বিএনপির সাধারণ সম্পাদক এর হাত ধরে বিএনপিতে যোগদান করেন।
তারা হলেন আওয়ামিলীগ নেতা ও সমাজপতি আবুল কাশেম,মোঃ শাহাদাত, আমির হোসাইন,মোহাম্মদ কামাল,বদিউল আলম,মোঃকাছিম,বাদল চন্দ্র শীল,আবদুল খালেক,নুরুল হোসাইন,নজরুল, নুরুল হক,মো: নাছির মহি উদ্দিন,মোঃ বশর,বদি আলম(২),মোঃ করিম, মোঃ কাশেম,নাজিম উদ্দিন,মোঃ জসিম,মোঃ জমির,আলমগীর,মোঃ কাশেম,উজ্জ্বল চন্দ্র শীল,আবু তালেব,নবীর হোসাইন,মোঃ আনসার,মোঃ রাজিব,মোঃ মনু প্রমুখ।
যোগদানকৃতরা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উন্নয়ন ও রাজনৈতিক কর্মকান্ডকে ভালবেসে আওয়ামীলীগের ভুল রাজনীতি থেকে বের হয়ে বিএনপিতে যোগদান করেছেন।