1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি চারা বিতরণ ও সাধারণ সভা সম্পন্ন হয়েছে।

  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০০ বার পঠিত

রিপোর্টোর: মোনতাহেরুল হক আমিন
বাঁশখালী প্রতিনিধি।

পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য “পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি” কতৃক জুলাই শহীদের স্বরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে চারা বিতরণ ও সাধারণ সভা পুইছড়ি ইজ্জতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জর্জ কোর্টের আইনজীবী, চট্টগ্রাম মহানগর জুলাই মঞ্চ এর আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জুলাই মঞ্চ এর যুগ্ম আহ্বায়ক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অত্র সংগঠনের প্রবাসী সদস্য প্রধান এইচ এম খানে আলম ও বিশিষ্ট ব্যাবসায়ী আনোয়ার হোসেন।
সাংগঠনিক সদস্যদের মধ্যে যারা বক্তব্য রাখছেন- সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোছাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নেজাম উদ্দিন, অর্থ সম্পাদক এহসান হাবিব চৌধুরী, সহ-অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক তানজিদুল ইসলাম আরাফাত, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজিজুর রহমান, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইমন রেজা সাজ্জাদ, সংবাদকর্মী বিষয়ক শহীদুল ইসলাম, সদস্য তৌহিদুল ইসলাম সাঈদ, সোহেল মিয়া, সানজিদুল আরমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, তরুণ সমাজকে আমাদের উৎসাহিত করে ভালো কাজের প্রতি প্রভাবিত করতে হবে, আজকে যারা চারা বিতরণ ও রোপণ কর্মসূচি বাস্তবায়ন করে যে একটি মহৎ কাজ উপহার দিয়েছেন তারা হচ্ছে আপনাদের সামনে আগামীর উজ্জ্বল নক্ষত্র যারা সমাজকে আলোকিত করবেন। বৃক্ষের মধ্যে সবচেয়ে দামী গাছ হচ্ছে নিম গাছ যা বিজ্ঞানীদের দ্বারা প্রমানিত আর সবচেয়ে ক্ষতিকর গাছ হচ্ছে একাশি গাছ ও মেলেরিয়া গাছ এজাতীয় গাছ গুলো আমরা রোপণ করবোনা তা ক্রয়-বিক্রয় আইনগত অপরাধ। আর ধর্মীয়ভাবে বৃক্ষরোপণ করলে করলে তা ছদকায়ে জারিয়া।

প্রধান মেহমান বলেন, পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটি কর্তৃক পরিবেশ ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রতি বছর চারা বিতরণ ও রোপণ করে থাকে তাঁহারই ধারাবাহিকতায় এবছরও চারা বিতরণ ও রোপণ করে এবং বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ও স্কুলে সদস্যদের মাধ্যমে চারা পাঠিয়ে রোপণ করেন। ইসলামিক দৃষ্টিতে চারা রোপণ করে তার ফলফলাদি পশুপাখি খেয়ে থাকে বা কোন মানুষ ছায়া গ্রহণ করে তা অসীম ছওয়াব ভাগীদার হবেন এবং গাছ আমাদের ফরম বন্ধু কারণ তারা অক্সিজেন ছাড়া এবং কার্বনডাইঅক্সাইড গ্রহণ করে। সুতরাং আলোকিত সমাজ বিনির্মানে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম। সুশিক্ষিত নাগরিক হিসেবে দুইটি প্রধান কাজ রয়েছে তার মধ্যে একটা মানব সেবা করা আরেকটা দেশের সেবা করা। আসুন দেশ ও মানবতার কল্যাণে কাজ করি।

সর্বশেষ সভাপতি বলেন, আপনাদেরকে যে চারা গুলো দেওয়া হচ্ছে তা খুব যত্নসহকারে বেড়ে তোলন প্রয়োজনে ছোট বাচ্চা এবং গরুছাগল যেন খেয়ে না পেলে তা ঘেরাও করে রাখবেন তা আমাদের সহযোগিতা থাকবে এই বলে প্রবাসী সদস্যদের সার্বিক সহযোগিতা দিয়েছেন জানিয়ে মোনাজাতের মাধ্যমে দোয়া করে প্রোগ্রাম শেষ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park