1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা পোরশায় এইচএসসিতে বড় ধরনের ফল বিপর্যয়: জিপিএ-৫ শূন্য, পাসের হার মাত্র ১৯.৫৭%

পবায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কারে ব্যবসায়ী উজ্জ্বল।

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

তন্ময় দেবনাথ স্টাফ রিপোর্টার

রাজশাহীর পবা উপজেলার বাগধানী-তানোর সড়কটির বেহাল অবস্থা এখন এলাকাবাসীর নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এই গুরুত্বপূর্ণ সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খাদ ও গর্ত, যার ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

এমন অবস্থায় সরকারের উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগেই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন স্থানীয় তরুণ উদ্যোক্তা ও Bit of Bengal Cold Storage-এর ব্যবস্থাপনা পরিচালক একেএম শামসুল ইসলাম উজ্জ্বল।

উজ্জ্বল সাহেব বলেন, “কয়েকদিন আগে আমার অফিসের এক স্টাফের বিয়েতে যোগ দিতে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার গাড়ি এক খাদে আটকে পড়ে। তখনই উপলব্ধি করি, এই রাস্তা দিয়ে প্রতিদিন সাধারণ মানুষ কী পরিমাণ কষ্ট ভোগ করছে। তখনই সিদ্ধান্ত নিই—সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে, নিজ উদ্যোগেই রাস্তা মেরামতের কাজ শুরু করব।”

তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, সমাজের উন্নয়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। আমরা যদি প্রত্যেকে নিজের জায়গা থেকে একটু উদ্যোগ নেই, তাহলে আমাদের চারপাশটা অনেক সুন্দর হয়ে উঠবে। এই কাজ আমি করেছি মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে।”

উজ্জ্বল সাহেবের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দের সঞ্চার। স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটির এমন বেহাল দশা দেখছি। কেউ এগিয়ে আসেনি। কিন্তু উজ্জ্বল সাহেব নিজের খরচে কাজ শুরু করেছেন—এটি সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।”

আরেক বাসিন্দা হাজী কাশেম আলী বলেন, “আমরা উজ্জ্বল ভাইয়ের এই মহৎ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আল্লাহ যেন তাঁকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করেন—এই দোয়া করি।”

এলাকাবাসীর আশা, উজ্জ্বল সাহেবের এই দৃষ্টান্তমূলক পদক্ষেপ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং দ্রুত সরকারি উদ্যোগে পুরো সড়কটির টেকসই সংস্কার কাজ সম্পন্ন হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে এবং এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park