1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালী প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা: কিবরিয়া সভাপতি ও লিটু সম্পাদক ।

  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

ঐতিহ্যবাহী পটুয়াখালী প্রেসক্লাবের -২০২৬ কার্যকালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটু।

রোববার দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও আরটিভি/সমকালের প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি গোলাম রহমান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক বিলাস দাস (প্রথম আলো) ও অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক (বাংলাদেশ বেতার)।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী শামসুর রহমান ইকবাল (বিটিভি ও বাসস), জালাল আহমেদ (মানবজমিন), মোখলেছুর রহমান (জনকণ্ঠ), এমরান হাসান সোহেল (কালের কণ্ঠ), আফরিন জাহান নিনা(দেশ বার্তা)।

আগামী পহেলা জানুয়ারী-২০২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরের জন্য এ কমিটি দায়িত্ব পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park