
মোঃমহিউদ্দিন সোহাগ বিশেষ প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আব্দুল করিম মৃধা কলেজ পটুয়াখালীর আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আব্দুল করিম মৃধা কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার এর সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক মোঃ আছাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সহকারি অধ্যাপক মোঃ দেলোয়ার জাহান, সহকারি অধ্যাপক গোলাম রহমান, সহকারি অধ্যাপক মোঃ ফারুক, সহকারি অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, সহকারি অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, সহকারি অধ্যাপক মোঃ মশিউর রহমান, বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শামীম আহম্মদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেনীর শাহিনুর আক্তার ও চাদনি খানম।
আলোচনা শেষে হামদ-নাতে রাসুল(সঃ), স্বরচিত কবিতা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- হামদ নাতে ১ম,২য় ও তৃতীয় যথাক্রমে ফারিয়া আফরিন রিয়া, মারুফা আক্তার ও আয়শা আক্তার, স্বরচিত কবিতায় রহিমা খাতুন, মোঃ সোহান ও উম্মে কারিমা, কুইজে মোসাঃ হাফসা,জামিলা আক্তার ও ফারিয়া আফরিন রিয়া। দোয়া মোনাজাত পরিচালনা করেন লতিফস্কুল রোডস্থ বায়তুল গফুর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ শামীম আহম্মদ।
বক্তারা বলেছেন, হযরত মোহাম্মদ ( সঃ) সারা বিশ্বের শ্রেষ্ঠ অদ্বিতীয় নেতা। তাঁর আদর্শ, নীতি, বানী আমাদের সবাইকে অনুসরন করা আবশ্যক।