1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ বল্লমঝাড়ে আবারও চেয়ারম্যান প্রার্থী জুলফিকার রহমান, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার প্রত্যাশা

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।

  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্য্যালয়ের সামনে থেকে বাধ্যযন্ত্রসহ বর্ণাঢ্য র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে র‍্যালী শেষ হয়। র‍্যালী শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পটুয়াখালী।

বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মোঃ সাঈদ সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,

বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ তারেক হোসেন। আরও বক্তব্য রাখেন জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির মৃধা, সাধারন সম্পাদক নাসির খন্দকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনা একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানসম্মত হেলমেট ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা ও নিরাপদ গতিতে যান চালনা করলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিই পারে নিরাপদ সড়ক গড়ে তুলতে।

বক্তারা আরও বলেন, অনেকে এখনও নিম্নমানের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় প্রাণ বাঁচাতে পারে না। তাই সবাইকে মানসম্মত হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করা এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা।

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। #

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park