1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটুয়াখালীতে “আঙিনায় সবজি চাষ ও কম্পোস্ট সার তৈরী প্রশিক্ষন অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ বার পঠিত

মোঃসোহাগ বিশেষ প্রতিনিধি

অসহায় ক্ষুদ্র গ্রামীন চাষীদের কৃষিক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে স্বাবলম্ভী করার লক্ষ্যে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা “আঙিনায় সবজি চাষ ও কম্পোস্ট সার তৈরী শীর্ষক প্রশিক্ষন কর্মশালা বিনা মূল্যে হাইব্রিড বীজ বিতরন অনুষ্ঠিত।

সোমবার বেলা ১১ টায় পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের মধ্য গেড়াখালি গ্রামস্থ হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা অফিস পাশে গ্রামীন পরিবেশে সংস্থার সভাপতি মোঃ আবুল হাশেম এর সভাপতিত্বে আহম্মেদ কাওসার ইবুর সঞ্চালনায় “আঙিনায় সবজি চাষ ও কম্পোস্ট সার তৈরী প্রশিক্ষন কর্মশালা এবং বিনা মূল্যে হাইব্রিড বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. সরদার আব্দুর রশিদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসার এস এম শাহাজাদা, জেলা আইনজীবী সমিতির সাবপক সভাপতি অ্যাড. খন্দকার আঃ হাই, বিশিস্ট সমাজসেবক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ। ট্রেইনার ছিলেন এসএএও মোসাঃ ছানিয়া আক্তার ও কেঁচো সার উৎপাদনে সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠান মাকসুদা এন্টারপ্রাইজের প্রোপাইটার মাকসুদা। প্রশিক্ষনে মাদারবুনিয়া ইউনিয়নের ৩০ জন কৃষক নারী- পুরুষ অংশগ্রহন করেন। এ সময় প্রশিক্ষনে অংশগ্রহনকারী ৩০ জন নারী-পুরুষ কৃষকের মাঝে বিভিন্ন জাতের সবজির হাইব্রিড বীজ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রজেক্ট ম্যানেজার রাশিদুল ইসলাম রাশেদ, হিসাব রক্ষক মারুফা মনি, প্রধান ভলান্টিয়ার নাদিয়া নিশি, ভলান্টিয়ার ঝুমুর প্রমুখ।

উল্লেখ্য, বিশিস্ট সমাজসেবক সাবেক ব্যাংকার মোঃবআবুল হাশেম মৃধা, ২০১৮ সালে স্থানীয় বেকার যুবক- যুবতিদের নিয়ে তার নিজ এলাকা মাদারবুনিয়া ইউনিয়নের মধ্যগেড়াখালী গড়ে তোলেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হাশেম রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থা। যার রেজিঃ নং-পটুয়া ৬৪০/২০১৮ইং।

হাশেম রোকেকা সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠা থেকে এলাকায় দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, সেলাই প্রশিক্ষন, আইসিটি প্রশিক্ষন, মাছ চাষ প্রশিক্ষন, সবজি চাষ প্রশিক্ষনসহ বিভিন্ন প্রশিক্ষন দিয়ে আসছে বলে সংস্থার সভাপতি মোঃ আবুল হাশেম জানান। এ সংস্থায় ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রতিটিতে ২ জন করে ২২ জন প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park