1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটিয়ার ইউএনও এবং এসি ল্যাণ্ডের সাথে মুক্তিযোদ্ধা সন্তান ঐক্যপরিষদ নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ।

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আওতাধীন চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গতমাসে অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। এর কয়েক দিন পর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম পুলিশ সুপার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচলনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তা কামনা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১০সেপ্টেম্বর-২৬ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামে জেলার পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবদুল্লাহ আল মামুন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পটিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার নুর মোহাম্মদ ও চট্টগ্রাম জেলা কমিটির সদস্য সচিব মোঃ ফয়সাল আহমেদ বাবু। এসময় চট্টগ্রাম জেলা কমিটি ও পটিয়া উপজেলা কমিটির অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে ফুলের তোরা দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং উনাদের হাতে কেন্দ্রীয় কমান্ড কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম বিভাগীয় ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুলিপি আনুষ্ঠানিকভাবে তুলে দেন। পাশাপাশি সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্য, অধিকার ও কল্যাণে বিভিন্ন কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
প্রতিনিধিরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম বিভাগের আওতাধীন প্রতিটি জেলাও উপজেলায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ঐক্যবদ্ধ করা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার লক্ষ্যে বিভাগীয় কমিটি কাজ করে যাবে।
সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি)এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park