1. admin@dainikajkerkholachithi.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। ঝালকাঠি জেলা পরিষদের উন্নয়ন ভাবনা নিয়ে মতবিনিময় সভা। কুয়াশার ট্রাজেডি থেকে জেলা সংগঠনের জন্ম; যবিপ্রবিতে নীলফামারী অ্যাসোসিয়েশনের নতুন কমিটি সীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি টাকার চোরাচালানী পণ্য জব্দ। বৃষ্টির বাধা আর কাদার যুদ্ধ পেরিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে রানার্সআপ কাশিমপুর। ঝালকাঠিতে আইন-শৃঙ্খলা ও সরকারি কার্যক্রম নিয়ে বিশেষ সভা। নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি দল। নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক। পোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণ।

পটিয়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ইদ্রিস মিয়া; এরশাদুল্লাহ ও হাদির উপর হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম।

বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী এরশাদ উল্লাহ্ সন্ত্রাসীদের গুলিতে আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া উপজেলা পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আজ (১৩ ডিসেম্বর শনিবার) বিকালে পটিয়া উপজেলা পরিষদ সংলগ্ন মহাসড়ক প্রতিবাদ সভা শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পোষ্ট অফিস জেলা পরিষদ মার্কেট শেষ হয়। বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক
সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম নেছার, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সালাম মিঠু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার,শাহাদাত হোসেন সুমন,উপজেলা বিএনপির নেতা নাসির উদ্দীন,জসিম উদ্দ্দীন মাস্টার, জিল্লুর রহমান চৌধুরী,দঃ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রবিউল হোসেন বাদশা,হারুনুর রশিদ চৌধুরী, হাজী নজরুল ইসলাম,আবু জাফর চৌধুরী, সাহাব উদ্দীন খোকন, নুরুল আমিন মধু, এডভোকেট
ফোরকান,এডভোকেট আবদু সবুর, এডভোকেট জসিম উদ্দিন, গাজী মনির, ফরিদুল আলম, সাহাব উদ্দিন খোকন, সেলিম মাষ্টার, আবদুল আলীম মেম্বার, মনসুর শরীফ, জহির উদ্দিন তসলিম,সাইফুল ইললাম
খোকন, জাগির মেম্বার, মামুন সিকদার,ছাত্রদল নেতা মুহামদ হাবিব প্রমুখ।
সভায় বক্তারা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার দাবি জানান এবং হামলাকারীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে অন্যতাই দক্ষিণ জেলা বিএনপি বৃহত্তর কর্মসূচি দেওয়ার কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park