1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারী প্রণোদনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সাইফুল ইসলাম, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিস হল রুমে আয়োজিত বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিভিন্ন ইউনিয়নের মোট ৮১০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন, এতে করে ৩০০জন সরিষা,২৫জন গম, ৫০জন খেসারী,
৫০জন মসুর,২০০জন মুগ, ৫০জন সয়াবিন, ২০জন চিনাবাদাম, ১২৫জন সূর্যমুখীর বীজ ও রাসায়নিক সার সমহারে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান,

উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সালা উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত কৃষি কর্মকর্তা আবু হানিফ।
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবরারুল হক।
সহকারী কৃষি অফিসার মোঃ শাহজাহান
ডিকেআইবি সভাপতি সাবেক কৃষি কর্মকর্তা ডি.কে. রায়। উপ সহকারী কৃষি অফিসার মোঃ বেলাল সহ বিভিন্ন পর্যায়ের কৃষি অফিসারবৃন্দ, কৃষকগন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park