1. admin@dainikajkerkholachithi.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মেলান্দহ অফিস সময় মানছেন না খাদ্যা কর্মকর্তা। মেলান্দহে খাদ্যবান্ধব চালের ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবী। বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত পোরশায় জাতীয় যুব দিবসে র‍্যালি ও আলোচনা সভা। ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্‌যাপন শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন ডিমলায় কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে যুব দিবস উদযাপন। ভালুকায় জাতীয় যুব দিবস: সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নতুন প্রত্যয়। “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

নোয়াখালীতে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ; মোবাইল কোর্টে ৩৫ হাজার টাকা জরিমানা।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সাইফুল ইসলাম নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর বাজার সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মজ্ঞলবার বিকালে বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ চৌরাস্তা থেকে কেন্দুরবাগ বাজার এলাকায় বেগমগঞ্জ ভুমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন
এ অভিযান পরিচালিত করেন।

অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

ভাউচারসহ অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় মো. লোকমান হোসেন (৫৫), পিতা—মৃত আব্দুল গোফরানকে পঁচিশ হাজার টাকা এবং আব্দুল হক (৪২), পিতা—কোরবান আলীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২টি মামলায় সর্বমোট পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এসময় মোবাইল কোর্ট পরিচালনায় বেগমগঞ্জ মডেল থানার এসআই কবির হোসেনসহ পুলিশের একটি চৌকস দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আজকের খোলা চিঠি
Theme Customized By Shakil IT Park